মাওলানা আরিফের পিতার ইন্তেকালে চরমোনাই পীরসহ নেতৃবৃন্দের শোক

মাওলানা আরিফের পিতার ইন্তেকালে চরমোনাই পীরসহ নেতৃবৃন্দের শোক

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম-এর পিতা জনাব আহাদ আলী সরকার শনিবার রাত ১.৩০ মি. কুষ্টিয়া জেলার ভেরামারী উপজেলার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫। তিনি স্ত্রী, ৬ মেয়ে ও ৪ ছেলে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব রেখে গেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের পিতার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে সবর করার আহ্বান জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রোববার বিকেলে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নগর সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, মুহাম্মাদ আহাদ আলী সরকার কুষ্টিয়া জেলার ভেরামারার একটি সম্ভান্ত্র পরিবারের বয়োবৃদ্ধ আল্লাহওয়ালা মুজাহিদ ছিলেন। দ্বীন মানার ব্যাপারে যিনি ছিলেন অত্যন্ত সচেতন একজন ব্যক্তি। তিনি তাঁর জীবদ্দশায় সবচেয়ে ভাল যে কাজটি করেছেন তা হলো দ্বীনের খাঁটি দায়ী তৈরী করে রেখে গেছেন। তারঁ সন্তানের মাধ্যমে আল্লাহ তা’য়ালা দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পযন্ত দ্বীনের খিদমত নিয়েছেন এবং বর্তমানেও নিচ্ছেন। একজন বাবা হিসেবে এটা অনেক বড় পাওয়া। মহান আল্লাহ তা’য়ালা মরহুম আহাদ আলী সরকারকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *