ভারতের তিন মুসলিমের লাশ উদ্ধার, পুলিশকেই সন্দেহ করছে পরিবার!

ভারতের তিন মুসলিমের লাশ উদ্ধার, পুলিশকেই সন্দেহ করছে পরিবার!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দিল্লির অন্তর্গত নেতাজি সুভাষ মারেগের কাছে শনিবার (২ ডিসেম্বর) তিন মুসলিম তরুণের লাশ পাওয়া যায়। মুসলিম তিন তরুণের লাশ উদ্ধার হওয়ার পর থেকে দিল্লিতে জোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

মিল্লাত টাইমস সূত্রে জানা যায়, নিহত তিনজনের নাম সাদ, হামজা ও ওসামা। তিনজনই একে অপরের আত্মীয় ছিলো। তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলো।

পুলিশ দাবি করছে রাস্তায় দুর্ঘটনায় এ তিন তরুণ নিহত হয়। যদিও নিহত তিন তরুণের পরিবার পুলিশকে এ বিষয়ে সন্দেহ করছে।

পরিবারের সদস্যরা বলছেন, তারা তিনজন তাদের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলো। মটরসাইকেলে করে ফেরার সময় তাদেরকে একটি পুলিশের টহল গাড়ি ধাওয়া করায় দুর্ঘনা ঘটলে তারা তিনজনই নিহত হয়। তাদের বয়স ছিলো ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। পরিবার দাবি করছে, পুলিশ তাদের ইচ্ছে করে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

আইআইএনএসের প্রতিবেদনে বলা হয়, সাদের বাবা স্পষ্টভাবে বলেন, এটি কোনও দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত হত্যা। মধ্য দিল্লি জেলার পুলিশ এই হত্যার জন্য দায়ী। তিনি বলেন, পুুলিশ অযথা তাদের ধাওয়া না করলে তারা আজ বেঁচে থাকতো। দুর্ঘনা ঘটার পর পুলিশ তাদের সাহায্য করেনি। কিছু রিকশাওয়ালা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

নিহত সাদের বাবা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় জেলা পুলিশ যদি সত্যবাদী হয় তবে সে কেন ঘটনার সিসিটিভি ফুটেজ গোপন করছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *