আজিমপুর শাহী মসজিদে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা সন্ধ্যায়

আজিমপুর শাহী মসজিদে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা সন্ধ্যায়

আজিমপুর শাহী মসজিদে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা সন্ধ্যায়

পাথেয় রিপোর্ট : মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুর গোরস্তান শাহী মসজিদে এলাকাবাসীর উদ্যোগে একটি ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বাংলাদেশ জমিয়তুল উলামা কোতয়ালী থানা আয়োজনে ০৩ ডিসেম্বর মঙ্গলবার আসরের পর থেকেই শুরু হবে আত্মশুদ্ধিমূলক এই মাহফিল।

এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা আজকে আজীমপুর যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান আমরা সারা দেশেই করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে আমরা খুলনা, নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহে করেছি। আসুন, আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।

আয়োজনে কী কী থাকছে জানতে চাইলে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, বাদ আসর থেকে আমল শুরু হবে। বাদ আসর অনুষ্ঠান মাশওয়ারা এবং হেদায়াতি বয়ান। বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব থাকবে।

জামিআ ফয়জুল উলূম-এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আবদুল্লাহ (বড়হুজুর) –এর সাহেবজাদা মাওলানা শুয়াইবুর রহমান জানান, ইনশাআল্লাহ আজ মঙ্গলবার আল্লাহর মেহেরবানীতে আজিমপুর গোরস্তান মসজিদে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে দাওয়াত করছি। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-দামাত বারাকাতুহুমের ইসলাহী এই মাহফিলের কাজ যেনো সারা দেশে ছড়িয়ে পড়ে, এই চিন্তা থেকেই আমরা আজিমপুরে মাহফিল করছি।

মুফতী ফয়জুল্লাহ আমান বলেন, পুরনো ঢাকায় অনেক দিন যাবৎ আমাদের জমিয়তুল উলামার সদস্যরা সামাজিক ও আধ্যাত্মিক কাজ পরিচালনা করে আসছেন। কিন্তু মসজিদভিত্তিক এ জাতীয় ইসলাহী মাহফিল এই প্রথম। আপনারা আসুন, ইনশাআল্লাহ এই ইসলাহী মাহফিলে আত্মিক ও আধ্যাত্মিক বরকত হাসিল হবে। আজিমপুর গোরস্তান শাহী মসজিদ এ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।

আজিমপুর গোরস্তান শাহী মসজিদের সভাপতি আলহাজ আবদুল হাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিয়া ভাই, সহসভাপতি আবু তাহেরও এ মাহফিলে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *