‘উগ্র-ডানপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের নেতৃত্ব দিচ্ছে’

‘উগ্র-ডানপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের নেতৃত্ব দিচ্ছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উগ্র-ডানপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে প্রচারণার নেতৃত্বে মন্তব্য করে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মোহাম্মদ আল-ইসা বলেছেন, উগ্র-ডানপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারের নেতৃত্ব দিচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) রিয়াদে সৌদি গণমাধ্যম ফোরামের প্রথম দিনে তিনি এ সবাইকে বিষয়ে জোর দেয়ার কথা জানিয়েছেন। সৌদি দৈনিক আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

তিনি বলেন, অতি ডানপন্থীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। অনেকে আছেন, কোনো কারণ ছাড়াই মুসলমানদের ঘৃণা করেন। তাদের বোঝানো কঠিন হবে। তবুও সংলাপকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এটাই ফলপ্রসূ হতে পারে।

শেখ ইসা আরও বলেন, মুসলমান ও ইসলামী সংগঠন হিসেবে ইসলাম এবং মুসলমানদের সত্যিকার চিত্র আমাদের তুলে ধরতে হবে।

‘ইসলামকে ঘৃণা করেন– এমন লোকদের সঙ্গে আমরা অধিবেশনে বসেছি। কিন্তু আমাদের স্বচ্ছতা ও আলোচনার পর তাদের আমরা ভালো বন্ধু বলি। কাজেই আলোচনা খুবই প্রাসঙ্গিক।’

তিনি বলেন, কিছু উগ্রপন্থী লোক ইসলামের বিরোধিতা করেন। ইসলাম সম্পর্কে তাদের জানাশোনা থেকেই এই বিরোধিতা তৈরি হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করা সহজ। বহু ইউরোপীয় দেশে তাদের দেখা যায়।

মুসলমানদের সম্মান এবং তাদের সঙ্গে বসবাস করছেন কিছু উগ্রপন্থী জানিয়ে তিনি বলেন, অভিবাসনের ফল ও জনমিতি পরিবর্তন নিয়ে তারা শঙ্কিত।

শেখ ইসার মতে, সহাবস্থানের ক্ষেত্রে একটি বিষয় ঝামেলা তৈরি করছে। সেটা হল, অমুসলিম দেশগুলোতে কিছু ইসলামিক আইন প্রয়োগ করা সম্ভব না।

‘সেসব দেশে বসবাস করা মুসলমানদের আমি বলবো, নিজ দেশের আইন, সংস্কৃতি ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।’

ইসলামবিদ্বেষ উসকে দিতে গণমাধ্যম ও চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করে এক্ষেত্রে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের এই সেক্রেটারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *