পিরোজপুরে বাসচাপায় নিহত ৩

পিরোজপুরে বাসচাপায় নিহত ৩

পাথেয় রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঝাউতলা এলাকার মঠবাড়িয়া-চরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, মঠবাড়িয়ার দেবীপুর এলাকার আবু জাফর হাওলাদার ও বেলাল হোসেন।

মঠবাড়িয়ায় থানার ওসি আবু জাফর মো. মাকসুদুল হক বলেন, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের একটি বাস ঐ অটোরিকশাকে চাপা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশায় ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *