সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

পাথেয় রিপোর্ট :: যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত আসামী আবদুল কাদের মোল্লার নামের সঙ্গে শহীদ যুক্ত করে খবর ছাপায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, ‘দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

হাতিরঝিল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। এর জেরে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-২৪। মামলাটি তদন্ত করছেন থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্রিকা অফিসের কার্যালয়ে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। গেইটে তালা ঝুলিয়ে তারা। খবর পেয়ে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। এরপর রাতে মামলা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *