নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত করল না সুপ্রিমকোর্ট

নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত করল না সুপ্রিমকোর্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি দায়ের হয়েছে, সে ব্যাপারে তাদের কী বক্তব্য, কেন্দ্রীয় সরকারকে তা জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ নতুন আইনের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি।

বুধবার (১৮ ডিসেম্বর) বেঞ্চ বলেছে, সংশোধিত নাগরিকত্ব আইনের ওপর স্থগিতাদেশ জারি করা যায় কিনা, তা খতিয়ে দেখতে হবে। বুধবার সকালে এক সংক্ষিপ্ত শুনানিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ৬০টি আবেদনে সাড়া দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে একটি নোটিশ ইস্যু করেছে সুপ্রিমকোর্ট।

এই শুনানিতে আবেদনকারীদের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী কপিল শিবাল। তিনি বলেন, যেহেতু বিধিমালা এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে দেয়া হয়নি, কাজেই এই আইনের বাস্তবায়ন করা উচিত হবে না। তার বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল। তিনি আইনটি স্থগিতের বিরুদ্ধে কথা বলেন। এ বিষয়ে দীর্ঘ শুনানির জন্য আগামী বছরের ২২ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *