শেখ হাসিনার সামরিক সচিবের জানাজা সম্পন্ন

শেখ হাসিনার সামরিক সচিবের জানাজা সম্পন্ন

পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম। বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মৃত্যুতে শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *