মুসলিম উম্মাহর শান্তি কামনায় রংপুর ইসলাহী ইজতেমায় আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় রংপুর ইসলাহী ইজতেমায় আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় রংপুর ইসলাহী ইজতেমায় আখেরি মোনাজাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা রংপুর জেলা আয়োজিত তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জামিয়া কাসিমিয়া দারুল উলুম রংপুর ধনতলা মাদরাসা ময়দানে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর খলিফা ও বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী।

মোনাজাতের আগে ধনতলা মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমদ বলেন, আমাদের এই ইসলাহী ইজতেমা আয়োজনের একমাত্র উদ্দেশ্য আমরা আল্লাহকে পেতে চাই। আমরা আশাবাদী আল্লাহ আমাদের এই ইজতেমাকে কবুল করে নিবেন। আমাদেরকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিবেন।

ইজতেমা শেষে বাড়িতে গিয়ে ইসলাহী ইজতেমার আমলগুলোর প্রতি যত্নবান থাকা কথা উল্লেখ করে মাওলানা হোসাইন আহমদ আগত মুসল্লীদের উদ্দেশে বলেন, ভাই! আমরা এখানে যেসব আমল করেছি, সেসব আমল যেন বাড়িতে গিয়ে ভুলে না যাই। আমাদের এই আমলগুলো যেন অভ্যাহত থাকে। আমরা এই আমলগুলো পরিবারের সবাইকে নিয়ে সবসময় করার চেষ্টা করবো। এই প্রতিজ্ঞা করি এখানে বসে থাকতেই।

ইসলাহী ইজতেমায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, জামিয়া ফয়জিয়া মদিনাতুল উলুম বীরগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আইয়ুব আনসারী, জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা আবুল কাসেম, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা নাঈমুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ মাসঊদ, মাওলানা আব্দুল্লাহ শাকির, মাওলানা তামীম ফরীদী, মাওলানা সালমান আহমদ, মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

এর আগে শনিবার বাদ ঈশা দুরুদ শরীফ নবীজী (সা.)-এর সঙ্গে সম্পর্ক তৈরি করার অন্যতম মাধ্যম উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, দরুদ শরীফ গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। তিনি বলেন, দুরুদ শরীফের মধ্যে একটা সুগন্ধি আছে, এই সুগন্ধি অনুভব করতে হয়।

অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে জায়গা দিতে হবে উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, দুনিয়ামুখী হয়ে, দুনিয়ার প্রেমের পড়ে আমাদের অন্তর পাপের আধিক্যে কালচে হয়ে আছে। অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে পড়েছে। আমাদের অন্তর এখন সবকিছু আছে, শুধুমাত্র আল্লাহ নেই। অথচ অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে রাখার কথা ছিল।

গ্রন্থনা : আদিল মাহমুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *