জঙ্গিবাদ দূর করতে সংস্কৃতি চর্চার সম্প্রসারণ ঘটাতে হবে : মজুমদার

জঙ্গিবাদ দূর করতে সংস্কৃতি চর্চার সম্প্রসারণ ঘটাতে হবে : মজুমদার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জঙ্গিবাদ ও অপসংস্কৃতি থেকে দেশের মানুষকে দূরে রাখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার সম্প্রসারণ ঘটাতে হবে। তিনি বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সংস্কৃতির বিভিন্ন মাধ্যম জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উজ্জীবিত করেছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের কবিতা, গণসংগীতের মাধ্যমে দেশের সংস্কৃতিক কর্মীরা আপামর জনগণকে অস্ত্রহাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছিলেন বলেই আমাদের স্বাধীনতা তরান্বিত হয়েছিল।

খাদ্যমন্ত্রী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নওগাঁয় ২০১৮ ও ২০১৯ সালের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত সন্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং দূর করতে এবং মাদক থেকে জাতিকে মুক্ত করতে সারা দেশে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সাড়া দিয়ে তিনি দেশের সব সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সুস্থ্য ধারার সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০১৮ সালের সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৪ গুণী ব্যক্তি ও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন এবং ২০১৯ সালের অনুরূপ ৪ গুণী ব্যক্তি ও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে সন্মাননা প্রদান করা হয়। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *