নন্দিত আলেম আল্লামা আশরাফ আলীর ইন্তেকাল

নন্দিত আলেম আল্লামা আশরাফ আলীর ইন্তেকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহসভাপতি ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১.৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লাম আশরাফ আলীকে সকাল ৯টা পর্যন্ত মালিবাগ মাদ্রাসায় রাখা হয়েছিল। সেখান থেকে তাকে গ্রামে বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। মরহুমের জানাজা নামাজ তার জন্মস্থান কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলির বাজারের মাদ্রাসায় দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

উল্লেখ, রোববার (২৯ ডিসেম্বর) আল্লাম আশরাফ আলীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি প্রফেসর ডা. মিজানুর রহমানের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা আশরাফ আলী দেশে শীর্ষস্থানীয় আলেমদের একজন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি, জামিয়া শারঈয়্যাহ মালিবাগের মুহতামিম ও শায়খুল হাদিস এবং কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *