‘ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না, মুসলিম সন্ত্রাসী হতে পারে না’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলাম সন্ত্রাসবাদ সমর্থন করে না, মুসলিম সন্ত্রাসী হতে পারে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, একসময় গণতন্ত্রের সুতিকাগার হিসেবে দেখা দেশগুলোর মধ্যে বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামফোবিয়া বিষের মতো ছড়িয়ে পড়েছে।

কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে রিসেপ তাইয়্যিপ এরদোগান এসব কথা বলেন।

সম্প্রতি কয়েকটি ইসলামফোবিয়া আক্রমণের কথা উল্লেখ করে এরদোগান বলেন, শুধুমাত্র মাথায় স্কার্ফ পড়ার কারণে মুসলিম নারীরা হেনস্তার শিকার হন।

সন্ত্রাসীদের রক্ত পিপাসু ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, এ জাতীয় হামলা খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কেও উদ্দেশ্য করে করা হয়েছিল।

‘ইসলামী সন্ত্রাসবাদ’ বাক্যটিকে প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম সন্ত্রা’সী হতে পারে না এবং ইসলাম সন্ত্রাসী তৈরি করে না। এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী এমিলি এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *