ধর্ষণ থেকে শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও নিরাপদ নয় : মুফতী ফয়জুল করীম

ধর্ষণ থেকে শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও নিরাপদ নয় : মুফতী ফয়জুল করীম

ধর্ষণ থেকে শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও নিরাপদ নয় : মুফতী ফয়জুল করীম

পাথেয় রিপোর্ট :: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে খুন, ধর্ষণ ও পরকীয়া মারাত্মক আকার ধারণ করেছে। পাঁচ বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও নিরাপদ নয়।

তিনি বলেন, মানুষের নৈতিক চরিত্রের অধপতনের কারণে এহেন ঘটনা বেড়েই চলছে। নৈতিকতা বির্বজিত শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এই জন্য বেশি দায়ী। তিনি বলেন, মানুষের চরিত্র ঘটনে রাষ্ট্রীয়ভাবে কোন ব্যবস্থা নেই। ফলে দিন দিন নৈতিক চরিত্র হারাচ্ছে। তাছাড়া অশ্লীল সিনেমা, নৃত্য ও ভারতীয় ছবি আমাদের যুবসমাজকে গ্রাস করে ফেলেছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও ধর্ষিত হচ্ছে। ৮ বছরের মাদরাসা ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ঢাবি’র শিক্ষার্থী ধর্ষিত হয়েছে, সারাদেশে প্রতিবাদে তোলপার, ফলে ধর্ষক গ্রেফতার হয়েছে।

এভাবে সকল অপরাধীদের আইনের আওতায় আনতে পারলে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। সাথে সাথে সকলক্ষেত্রে নৈতিকতা শিক্ষার ব্যবস্থা করতে হবে।

আজ বুধবার দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, দক্ষিণ মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, মুফতী মোস্তফা কামাল, মাওলান আব্দুর রাজ্জাক প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা নির্বাচন পরিচালনা কমিটি গঠন : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আজ বুধবার সন্ধায় কোতয়ালীস্থ একটি মিলনায়তনে আলোচনা সভা ও নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিতি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মহানগর ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মেয়রপ্রার্থী আব্দুর রহমান বলেন, ঢাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত করে ক্লিন ঢাকা, গ্রীণ ঢাকা, স্মার্ট ঢাকা গড়তে হলে আল্লাহ ভীরু মেয়র নির্বাচিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *