আখেরী মোনাজাত শেষে বিকালে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আখেরী মোনাজাত শেষে বিকালে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আখেরী মোনাজাত শেষে বিকালে আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আলমী শূরার বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রোববার (১২ জানুয়ারি) বিকালে তিনদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি যাচ্ছেন। সফরে তিনি আবুধাবি সাসটেইনেবল উইক, জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সিরিমনি ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইট রোববার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আবুধাবি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। এরপর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী সোমবার বেলা ১১টায় আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের (এডিএনইসি) আইসিসি হলে আবুধাবি সাসটেইনেবল উইক, দুপুর ১২টায় জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সিরিমনিতে অংশ নেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে একটি কনফারেন্সে যোগ দেবেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএইর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকালে প্রধানমন্ত্রী ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ে সাক্ষাৎকার পর্বে যোগ দেবেন। তিন দিনের সরকারি সফর শেষে ১৪ জানুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *