বিশ্ব ইজতেমায় আলোকিত তরুণতরুণীর যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমায় আলোকিত তরুণতরুণীর যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমায় আলোকিত তরুণতরুণীর যৌতুকবিহীন বিয়ে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: এ বছরের বিশ্ব ইজতেমায় এ পর্যন্ত শো-খানেক আলোকিত তরুণতরুণীর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতোই এবারও যৌতুকবিহীন অন্তত ১০০ গণবিয়ে অনুষ্ঠিত হয়। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর এ গণবিয়ে সম্পন্ন হয়।

বিশ্ব ইজতেমার শীর্ষ জিম্মাদার প্রকৌশলী মাহফুজ হান্নান জানিয়েছেন, অনুষ্ঠিত সমস্ত বিয়েই সম্পূর্ণ যৌতুকমুক্ত ছিল।
তিনি বলেন, শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমা ময়দানের মূলমঞ্চে ১০০ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পরিচালনা করেন দিল্লির মাওলানা জোহায়েরুল হাসান।

তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর বয়ানের মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়।

এসব বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা এর সমমূল্য অর্থ। বিয়ের পর নব-দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

এসময় মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা খেজুর ও মিষ্টান্ন বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইজতেমা ময়দানে আনুষ্ঠানিকভাবে যৌতুকবিহীন এ বিয়ের আয়োজন বন্ধ ছিল। তবে বর ও কনে পক্ষের সম্মতিতে তাদের সংশ্লিষ্ট এলাকার মসজিদে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *