বানিয়াচং পুরানবাগ সামাজিক সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বানিয়াচং পুরানবাগ সামাজিক সেবা সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের পুরানবাগ সামাজিক সেবা সংস্থার উদ্যোগে গরীব দরিদ্র অসহায় মানুষের মধ্য শীতবস্ত্র বিতরণ করা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় সংস্থার অস্থায়ী কার্য্যালয় প্রাঙ্গনে সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: খসরু মিয়া ও আফজল হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বড়ইউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কাইয়ুম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা আবুল কালাম, আব্দুর রৌফ মিয়া, সাইদুর রহমান, অর্থ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, সদস্য- মো: সুমন মিয়া, নাঈম মিয়া, শেফু মিয়া, জাবেদ আলী, আমির উদ্দীন, সাদিক মিয়া, মওদুদ আহমদ, আকাশ মিয়া, আখলিছুর রহমান, রাসেল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংস্থাগুলো জনসেবায় এগিয়ে আসতে হবে। পুরানবাগ সামাজিক সেবা সংস্থা ১১০জন দরিদ্র লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসাসহ নানা রকম জনকল্যাণমূলক কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *