ইরানি জেনারেল হত্যায় মার্কিন হুমকি মানতে পারছে না রাশিয়া
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: পৃথিবীর আরেক সুপার পাওয়ার রাশিয়া আমেরিকার ঔদ্ধত্যপূর্ণ হুমকিকে অগ্রাহ্য করে বলেছে, আমরা আরেকবার এ কথা বলতে চাই যে, এ ধরনের হুমকি আমাদের কাছে অগ্রহণযোগ্য। আইন ও অধিকার লঙ্ঘন করে এ ধরনের বক্তব্য দেয়া হয়েছে এবং একজন রাষ্ট্রীয় প্রতিনিধির এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই।
যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক সাক্ষাৎকারে হুমকির জবাব দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক সাক্ষাৎকারে বলেন, কুদস ফোর্সের নয়া কমান্ডার কায়ানি যদি সাবেক কমান্ডার জেনারেল সোলেইমানির পথ অনুসরণ করেন, তাহলে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরোনোর সময় জেনারেল সোলেইমানির ওপর চোরাগোপ্তা কায়দায় হামলা চালিয়ে তাকে হত্যা করে মার্কিন বাহিনী। তার হত্যাকাণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী কুদস ফোর্সের কমান্ডার হিসেবে জেনারেল কায়ানিকে নিয়োগ দেন।
জেনারেল কায়ানি নিয়োগ পাওয়ার পর ৯ জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনীকে জানান, সর্বশক্তি দিয়ে তিনি জেনারেল কাসেম সোলেইমানির পথ অনুসরণই করবেন। কায়ানি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের হটানো তার লক্ষ্য বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতাকে।
তেহরান মনে করে, জেনারেল কাসেম সোলেইমানি মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক পরিসর বাড়ানোর ক্ষেত্রে পেছনের কারিগর হিসেবে ভূমিকা রাখছিলেন বিধায় যুক্তরাষ্ট্র ও তার সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের মাথাব্যথা হয়ে ওঠেন। সেজন্য তাকে হত্যায় এমন চোরাগোপ্তা কায়দা বেছে নেয় যুক্তরাষ্ট্র।


