পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ১৭তম দিনেও বিরামহীন গতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত পর্যন্ত পল্টন, মতিঝিল ও নিউমার্কেট থানার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিকনেতা মুফতী মোস্তফা কামাল, নগরনেতা মাওলানা কামাল হোসাইন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান, নিউমর্কেঠ থানা সভাপতি আলহাজ্ব কামরুল হায়দার চৌধুরী, ছাত্রনেতা ইমরান হোসাইন নূরসহ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।
হাতপাখার প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালবাসা, ব্যাপক সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গণসংযোগ ও পথসভাগুলো এক পর্যায়ে বিশাল গণমিছিলে রূপ নেয়। এ সময় রাস্তার দু’পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে মেয়রপ্রার্থী আব্দুর রহমানকে অভিবাদন জানান।
এ সময় অনুষ্ঠিত বিভিন্ন পথ সভাগুলোতে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, বসবাস যোগ্য আদর্শ নগর গড়ে তুলে মানুষের মৌলিক চাহিদাপুরণ ও ইনসাফপূর্ণ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য হবে। নাগরিক ও ভোটাধিকার ভুলুন্ঠিত হতে হবে না। হাতপাখা বিজয় হলে সাধারণ ও গণমানুষের বিজয় হবে। রাজধানী ঢাকার অন্যতম সমস্যা মাদক, ক্যাসিনা ও দুর্নীতি। শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মুলোৎপাটন করার কর্মসূচি গ্রহণ করবো, ইনশাআল্লাহ। হাতপাখা বিজয়ী হলে দক্ষিণ সিটিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি করতে দেয়া হবে না।
নিউমার্কেট, গাউছিয়া, আজিমপুর, বিডিয়ার গেট, নিউমার্কেট কাঁচাবাজর, পল্টন, বিজয়নগর, দৈনিকবাংলা, বায়তুল মোকাররম, জিপিও, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, নটরডেম বিশ্ববিদ্যালয়, ফকিরাপুল কাঁচাবাজর, মতিঝিল শাপলা নয়া পল্টন এলাকায় ব্যাপক গণসংযোগ চালানো হয়।


