কানাডায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মুসলিমদের কর্মশালা

কানাডায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মুসলিমদের কর্মশালা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারীর প্রতি পারিবারিক সহিংসতা বন্ধে কর্মশালা করেছে কানাডার ক্যালগরির মুসলিমরা। ‘নিসা হোমস’ নামের একটি নারী আশ্রয়কেন্দ্র এই কর্মশালার উদ্যোগ নেয়। ২৬ জানুয়ারি ২০২০ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারীদের পারিবারিক সহিংসতা থেকে আত্মরক্ষা ও আইনি সুরক্ষা লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা তাঁদের অনুভূতি তুলে ধরে বলেন, ‘এ ধরনের আশ্রয়, সহযোগিতা ও কর্মশালা কানাডায় মুসলিম নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নিসা হোমস কানাডার একমাত্র মুসলিম নারী আশ্রয়কেন্দ্র যেখানে পারিবারিক সহিংসতার শিকার, অভিবাসী ও আশ্রয়হীন মুসলিম নারী ও শিশুদের আশ্রয় দেয় এবং তাদের উন্নয়নে কাজ করে। ক্যালগরিতে তাদের আশ্রয়কেন্দ্র অবস্থিত হলেও অ্যাডমন্টন, মিসিসাগা, অন্টারিও, সারি ও উইন্ডসরেও তাদের কার্যক্রম রয়েছে। নিসা হোমসের কর্মকর্তা ফারিদা ওমর কর্মশালার সাফল্য কামনা করে বলেন, ‘আমার ধারণা কর্মশালাটি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। অনেক মানুষ বাজে অবস্থার মধ্যে পড়ে থাকে। তারা মনে করে তাদের কোনো বিকল্প নেই, অথচ তাদের জন্য বিকল্প আছে।’ তিনি আরো বলেন, ‘এখানে এলে নারীরা কিছু পাবে না। সন্তান ও বিছানাপত্র সঙ্গে করে আনে তারা। কিন্তু অবিচার ও সহিংসতা থেকে তো রক্ষা পায়। এটাই স্বাধীনতা, এটাই সাফল্য।’

সূত্র : সিবিসি ডটসিএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *