পায়ুপথে ইয়াবা, হযরাত শাহজালালে আটক এক

পায়ুপথে ইয়াবা, হযরাত শাহজালালে আটক এক

পায়ুপথে ইয়াবা, হযরাত শাহজালালে আটক এক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে ইয়াবা নিয়ে যাওয়ার সময় আর্মড পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। জানা গেছে, হেলাল উদ্দিন (৩২) নামে ওই ব্যক্তি এক হাজার চারশ ২৫ পিস ইয়াবা পায়ুপথে নিয়ে যাচ্ছিলেন।

বিমানবন্দর থানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক হেলাল উদ্দিন কক্সবাজারের উখিয়া থানার আশারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ ব্যাপারে বলেন, হেলাল উদ্দিন নামে ওই যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। তবে তিনি অস্বীকার করেন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। উখিয়ার খালেদা (২৫) নামে মাদক ব্যবসায়ী তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেন বলে তার দাবি। খালেদার স্বামী আলমগীর ঢাকার মিরপুরের ১২ নম্বরে তা নেওয়ার কথা ছিল। এজন্য হেলাল ১৫ হাজার টাকা পেত। পরে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে ওই ইয়াবা বের করে আনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *