করোনা ভাইরাস থেকে মুক্তি ৮৯২ জনের

করোনা ভাইরাস থেকে মুক্তি ৮৯২ জনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত ৮৯২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত এই আক্রান্তদের সুস্থ হওয়া নিশ্চিত হলে তাদের মঙ্গলবার (০৪ ফেব্রুযারি) তাদের ছেড়ে দেয়া হয়। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার (০৫ ফেব্রুয়ারি) একথা জানিয়েছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রতিবেদনে জানায়, সুস্থ হয়ে উঠায় মঙ্গলবার ২৬২ জনকে হাসপাতাল থেকে চলে যেতে দেখা যায়। এদের ১২৫ জন হুবেই প্রদেশের বাসিন্দা।

এদিকে ভাইরাস নগরী চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে ৪৯০ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২৪ জন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার (০৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

এছাড়া চীনের বাইরে প্রথম এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জন মারা গেছে। এছাড়া এই ভাইরাস এখন পর্যন্ত ২৪ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

বিশ্বের অন্যান্য দেশগুলো উহান থেকে দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে বেশ কটি দেশই তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে তাদেরকে পর্যবেক্ষনে রাখাসহ রোগ নিরাময়েরে জন্য নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। বাংলাদেশে চীন ফেরত নাগরিকদের আশকোনা হজ্ব ক্যাম্পে রাখা হয়েছে। তাদের কেউই ভাইরাসে আক্রান্ত নয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *