পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ক্যাথোলিক খ্রিষ্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালে ইতালির রাজধানী রোমের নিকটে অবস্থিত ভ্যাটিকান সিটি যান এবং পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।’
তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করেন এবং পোপের সঙ্গে কুশল বিনিময় করেন।’
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন। এরপর শেখ হাসিনা একটি ট্রেনে ইতালির মিলান নগরীর উদ্দেশে রওয়ানা দিবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে চার দিনের সরকারি সফরে ইতালি পৌঁছেন।


