পূর্বাভাস দিয়েও হলো না বৃষ্টি, এরপরও কমতে পারে তাপমাত্রা

পূর্বাভাস দিয়েও হলো না বৃষ্টি, এরপরও কমতে পারে তাপমাত্রা

পূর্বাভাস দিয়েও হলো না বৃষ্টি, এরপরও কমতে পারে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: বৃষ্টি হয়ে হয়েও হলো না রাতে। ফোঁটা ফোঁটা মাথার ওপর পড়েছিল রাতে। রাত আটটার পর ঠিকই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি সামান্য হয়েছে। রাজধানীর পল্টন এলাকাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির বাগড়া দেখা দিয়েছিল। আকাশও তাই বলেছিল। কিন্তু পুণ্যিমাঘে ধন্য রাজা আর হলো না। এরপরও আবহাওয়া অধিদপ্তর আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

এ দিকে আগামী তিনদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। রোববার সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর এ দিন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববারের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *