ফাইনালে বৃষ্টির শংকা; কীভাবে হবে শিরোপার ফয়সালা?

ফাইনালে বৃষ্টির শংকা; কীভাবে হবে শিরোপার ফয়সালা?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ-ভারতের মধ্যকার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের উন্মাদনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি। ভেস্তে যেতে পারে ম্যাচ। পচেস্ট্রুমের আবহাওয়ার রিপোর্ট কিন্তু সুবিধাজনক নয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালের পর থেকে পচেস্ট্রুমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে বৃষ্টি। আবহাওয়ার রিপোর্ট বলছে, ৪১ থেকে ৪৪ শতাংশ সম্ভাবনা আজ পচেস্ট্রুমে বৃষ্টি হওয়ার। তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। তাতেও অবশ্য আশঙ্কা থাকছে। কারণ সোমবারও পচেস্ট্রুমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে!

বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। এখন পরপর দুই দিনই ম্যাচ ভেস্তে গেলে কী হবে! কে হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? রিজার্ভ ডেতেও ম্যাচের ফল নির্ধারিত না হলে শিরোপা উঠবে দুই দলের হাতে। অর্থাৎ, যুব বিশ্বকাপে ভারত-বাংলাদেশ দুই দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করবে আইসিসি। যদিও দুই দেশের ক্রিকেট সমর্থকরা অবশ্যই সেটা চাইবেন না। কারণ, হাইভোল্টেজ ম্যাচ দেখার আশায় বসে রয়েছেন দুই দেশের কয়েক লাখ ক্রিকেট সমর্থক।

উল্লেখ্য, রোববার দিনভর ধাপে ধাপে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পচেস্ট্রুমে। ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেক্ষেত্রে উইকেট ও মাঠ ঢেকে পরিস্থিতি সামাল দেওয়া যায় কিনা সেটা এখন দেখার বিষয়। সোমবার আবার ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ আফ্রিকার এই ভেনুতে। যে কারণে ম্যাচের মূল দিন না হলে রিজার্ভ ডেতে ম্যাচের ফয়সলা হবে, তার কোনো গ্যারান্টি নেই। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসা বাংলাদেশ দল একটি ম্যাচেও হারেনি। ভারতও তাই। তাই দর্শকরা প্রত্যাশা করছেন জমজমাট ফাইনালের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *