তাবলীগের শীর্ষ মুরব্বী মাওলানা মোজাম্মেল-এর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

তাবলীগের শীর্ষ মুরব্বী মাওলানা মোজাম্মেল-এর ইন্তেকালে চরমোনাই পীরের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী বরেণ্য আলেমেদ্বীন মাওলানা মোজাম্মেল হক-এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গভীর শোক প্রকাশ করেছেন।

পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি ও মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

শোক বাণীতে চরমোনাই পীর বলেন, ‌‌‌মাওলানা মোজাম্মেল হক’র ইন্তেকালে আমরা দেশের একজন মুবাল্লিগে দ্বীন ও বরেণ্য আলেমকে হারালাম। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মরহুম মোজাম্মেল হক পথহারা মানুষকে পথের দিশা দিতে দেশের এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত এবং দেশ-বিদেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে অসামান্য মেহনত করে গেছেন। রব্বুল আলামিন তাঁর সকল মেহনতকে কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং মরহুমের পরিবার-পরিজনকে সবর করার তওফিক দিন, আমীন।’

এদিকে মাওলানা মোজাম্মেল হক-এর ইন্তেকালের সংবাদ শোনে রোববার বাদ জোহর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দক্ষিণ মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান, মাওলাান লোকমান হোসাইন জাফরী ও নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মরহুমের নামাজে জানাজায় শরীক হওয়ার জন্য দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কক্সবাজার গিয়ে পৌঁছেছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *