সেন্টমার্টিনে ট্রলারডুবি; ১৫ রোহিঙ্গার মৃত্যু

সেন্টমার্টিনে ট্রলারডুবি; ১৫ রোহিঙ্গার মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের একটি ট্রলার ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার গভীর রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার নাইম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার নাইম উল হক বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছি আমরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *