বাংলাদেশে আসছেন সাইয়্যিদ মাহমুদ মাদানী

বাংলাদেশে আসছেন সাইয়্যিদ মাহমুদ মাদানী

বাংলাদেশে আসছেন সাইয়্যিদ মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী এক দ্বীনী সফরে শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। জমিয়তে উলামা হিন্দ ও বাংলাদেশ জমিয়তুল উলামার সবধরনের সূত্র পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে তা নিশ্চিত করেছে।

বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমাদের হযরাত সাইয়্যিদ মাহমুদ মাদানী ইনশাআল্লাহ শুক্রবার চট্টগ্রামে আসবেন। চট্টগ্রামের একটি আন্তর্জাতিক মহাসম্মেলনে অংশ নেবেন। এরপর তিনি খুব দ্রুতই আবার ভারতে ফিরে যাবেন।

প্রসঙ্গত, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতি ও শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী ছাড়াও উপস্থিত থাকবেন দারুল উলূম দেওবন্দের বর্ষীয়ান মুহাদ্দিস ও জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী, দারুল উলূম দেওবন্দের বর্ষীয়ান মুহাদ্দিস মাওলানা নিয়ামতুল্লাহ আজমী, দারুল উলূম দেওবন্দের বর্ষীয়ান মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আজমী, জামিআ কাসেমিয়া শাহী মুরাদাবাদের মুহতামিম মাওলানা আশহাদ রশিদী প্রমুখ।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৫তম এই আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশের আরও বরেণ্য আলেম উলামা ও পীর মাশায়েখগণ উপস্থিত থাকবেন। তারা সর্বস্তরের দ্বীনদরদি মানুষকে এতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *