‘সব উইঘুর মুসলিম জঙ্গি নয়, প্রত্যেক ধর্মের মানুষ জঙ্গি হতে পারে’

‘সব উইঘুর মুসলিম জঙ্গি নয়, প্রত্যেক ধর্মের মানুষ জঙ্গি হতে পারে’

‘সব উইঘুর মুসলিম জঙ্গি নয়, প্রত্যেক ধর্মের মানুষ জঙ্গি হতে পারে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘সব উইঘুর মুসলিম জঙ্গি নয়, প্রত্যেক জাতি ও ধর্মের মানুষ থেকেই সন্ত্রাসী তৈরি হয়ে থাকতে পারে।’

চীনকে বিঁধে এমনই বক্তব্য রেেখছেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। জার্মানির মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সাক্ষাৎ করেছেন কাভুসোগ্লু। সেখানেই চিনের উদ্দেশ্যে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের হয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি।

চিনের বিভিন্ন প্রদেশে নিষ্পাপ ও অসহায় উইঘুর মুসলিমদের ধরে ধরে আটক শিবিরে রাখা হয়েছে। সেখানে তাদের মধ্যে চািপয়ে দেওয়া হচ্ছে চিনের জাতীয়তাবাদী মতাদর্শ। জোর করে শেখানো হচ্ছে মান্দারিন ভাষা। রাষ্ট্রসংঘের তথ্য মতে, পশ্চিম জিনজিয়াং প্রদেশে অন্তত ১০ লক্ষ উইঘুরকে চিন বন্দি করে রেখেছে। চিন বরবার অভিযোগ করে আসছে, উইঘুররা স্বাধীনতার দাবিতে দেশের ভেতর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে চায়।

তুরস্কের বিদেশমন্ত্রী কাভুসোগ্লুর কথায়, ‘তুর্কি, উইঘুর, হান, বৌদ্ধ বা খ্রিস্টান, কোনও ধর্মের বা জাতির মানুষকেই জঙ্গি বলে ঠাউর করা উচিত নয়। সব জাতি বা গোষ্ঠী থেকেই জঙ্গিরা উঠে আসতে পারে।’

কাভুসোগ্লু চিনকে এও বোঝানোর চেষ্টা করেছেন যে, উইঘুর, তুর্কিরা এখন চিনা নাগরিক, তাই চিনের উচিত হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া। তুর্কি বিদেশমন্ত্রী বেজিংয়ের উইঘুর বিরোধী মনেভাবের কড়া নিন্দা জানিয়েছেন। বিশ্বের বহু দেশও চিনকে উইঘুর ইস্যুতে কোণঠাসা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *