স্বর্ণে ভরি প্রতি বাড়ল এক হাজার ১৬৬ টাকা

স্বর্ণে ভরি প্রতি বাড়ল এক হাজার ১৬৬ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বর্ণ চলে যাচ্ছে নাগালের বাইরে। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬১ হাজার ৫২৭ টাকা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *