পরিক্ষার্থীকে সহযোগিতা করায় সাতক্ষীরায় শিক্ষক বহিষ্কার

পরিক্ষার্থীকে সহযোগিতা করায় সাতক্ষীরায় শিক্ষক বহিষ্কার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই অপরাধে সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রবকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং রুমে এ ঘটনা ঘটে।

জানা যায়, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০১নং রুমের পরীক্ষার্থী তিথী ঘোষকে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষকে বহিষ্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ।

এসএসসি পরীক্ষার্থী তিথী ঘোষ সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষের আপন ভাগ্নি। পরীক্ষার হলে সহকারী শিক্ষক রঞ্জন কুমার ঘোষ তার ভাগ্নিকে অনৈতিক সুবিধা দিচ্ছেন বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি ওই শিক্ষকদের কেন্দ্র থেকে বহিষ্কারের আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *