পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নিজ দোকানে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম দুলাল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফেনীর মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সিবাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান।
ঘটনার সময় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করলে তাতে বাধা দেন দুলাল। এ সময় সন্ত্রাসীরা তাঁর মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত দুলালের দুই ছেলেমেয়ে রয়েছে।


