সরকারি চাল আত্মসাৎ; খাদ্য কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড

সরকারি চাল আত্মসাৎ; খাদ্য কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনায় উপ-খাদ্য পরিদর্শক হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮৭ হাজার ৯৫ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান পলাতক রয়েছেন। তিনি ১৯৮৪ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ৬ এপ্রিল পর্যন্ত দৌলতপুর মহেশ্বরপাশা সিএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, দায়িত্ব পালনকালে তিনি সিএসডি গোডাউন (পি-৩৩) থেকে ১১ হাজার ৮৯৮ কেজি আমদানিকৃত চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ৮৭ হাজার ৯৫ টাকা। এ ঘটনায় দুদক মামলা করলে উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *