সন্ত্রাসে অর্থায়ন : কলকাতায় বাংলাদেশিসহ দুইজন দোষী সাব্যস্ত

সন্ত্রাসে অর্থায়ন : কলকাতায় বাংলাদেশিসহ দুইজন দোষী সাব্যস্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সন্ত্রাসবাদে অর্থায়ন ও অর্থপাচারের অভিযোগে জেএমবির এক বাংলাদেশি সদস্যসহ দুইজনকে দোষী সাব্যস্ত করেছেন কলকাতার একটি আদালত।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের এনফোর্সড ডিরেক্টরেট (ইডি) তদন্তের পর অভিযোগপত্র জমা দিলে আদালত এ আদেশ দেন।

দোষী সাব্যস্ত জেএমবির বাংলাদেশি সদস্যের নাম রহমতুল্লাহ ওরফে সাজিদ, আর ভারতীয় সদস্যের নাম মোহাম্মদ বুরহান।

২০১৪ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় এ দু’জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ প্রমাণ হওয়ায় দু’জনকে দোষী সাব্যস্ত করা হয় বলে জানান ইডির শীর্ষ কর্মকর্তারা।

তারা জানান, আগামী ১৭ মার্চ দু’জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *