মোদি সরকার হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে রাখতে চায় : আরশাদ মাদানী

মোদি সরকার হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে রাখতে চায় : আরশাদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বর্তমান সরকার হিন্দু মুসলিমের মাঝে সবসময় দাঙ্গা লাগিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দ-এর চেয়ারম্যান, দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী।

মঙ্গলবার (৩ মার্চ) তাহাফফুজে জমহুরিয়াত এর বৈঠকে অংশগ্রহণ করতে হায়দ্রাবাদ আসলে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী এ মন্তব্য করেন।

জমিয়তে উলামা হিন্দ-এর চেয়ারম্যান বলেন, নাগরিকত্বের বিষয়টি সামনে এনে সরকার হিন্দু মুসলিমের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায়। নাগরিকত্বের বিষয়টি যদি বাতিল করা না হয়, তাহলে ভারতে যে পরিস্থিতির নেমে আসবে, তা হিন্দু মুসলিম সবাইকে গ্রাস করবে।

মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী বলেন, আমাদের দেশে মুসলিমদের উপর সরকারের কারণেই নির্যাতন নেমে এসেছে। সরকার হিন্দু মুসলিমের মাঝে দাঙ্গা লাগাতে চায়। আমরা আজ এখানে তাহাফফুজে জমহুরিয়াতের ব্যানারে একত্রিত হয়েছি এটা যাচাই করতে, যে ভবিষ্যতে এ দেশ সেকুলার দেশ থাকবে না হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। মনে রাখবেন, এ তিন বিতর্কিত আইন যদি চালু হয়েই যায়, তাহলে আগুন জ্বলবে, সে আগুনে শুধু মুসলিম নয় বরং হিন্দুরাও জ্বলবে। সুতরাং এ তিন আইনের বিরুদ্ধে হিন্দু মুসলিমকে এক কাতারে দাঁড়াতে হবে।

– নিউজ উর্দু অবলম্বনে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *