করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করুন : ফরীদ উদ্দীন মাসঊদ

করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করুন : ফরীদ উদ্দীন মাসঊদ

করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করুন : ফরীদ উদ্দীন মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বাঁচতে তাওবা করে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক বেশি অরক্ষিত এবং অস্বাস্থকর আমাদের বাংলাদেশ। এখানে যদি করোনাভাইরাস আসে, তাহলে এর সংক্রমণে চীনের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কি যে মহামারী আকার ধারণ করবে, তা আমরা কল্পনাও করতে পারবো না। তাই এই মরণব্যাধি রোগ থেকে বাঁচতে সবধরনের গুনাহ থেকে তাওবা করে আল্লাহর রাহে ফিরে আসতে হবে।

শুক্রবার (৬ মার্চ ২০২০) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

করোনা ভাইরাস আল্লাহর গজব, আল্লাহর আজাব মোকাবেলা করার শক্তি কারও নেই বলে মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসের মত মহামারীগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শাস্তি স্বরূপ। পৃথিবীর কোন শক্তি নেই তার মোকাবেলা করার। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেও তার মোকাবিলা করা সম্ভব হবে না। এই মহামারীতে রক্ষা পেতে হলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা করে দ্বীনের পথে চললে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন।

মানুষের বদ আমলের কারণেই করোনা ভাইরাসের মত রোগ আসে জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বর্তমান বিশ্বে খারাপ কাজের পরিমাণ দিনদিন বেড়েই চলছে। মানুষ এখন ভালো কাজ করতে চায় না। মানুষ যখন গুনাহের কাজ করে, বদ আমল করে, তখন এর প্রভাব প্রকৃতির উপর পড়ে। আর মানুষের বদ আমলের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে করোনা ভাইরাসের মত রোগ আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *