‘মোদি সরকার মুসলিমদের উপর মানবতা বিরোধী নির্যাতন করছে’

‘মোদি সরকার মুসলিমদের উপর মানবতা বিরোধী নির্যাতন করছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে বর্তমান মোদি সরকার মুসলিমদের উপর মানবতা বিরোধী নির্যাতন করছে বলে দাবি জানিয়ে বিশ্ব মুসলিম উলামা সংঘ।

রোববার (৮ মার্চ) আল জাজিরা সূত্রে জানা যায়, মুসলিম উলামাদের বৃহত এই সংগঠনের তরফ থেকে ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনকে ‘বৈষম্যমূলক’ ও ‘বিভাজন সৃষ্টিকারী’ আইন আখ্যায়িত করে একটি বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে এই আইন বাতিলেরও আহ্বান জানানো হয়।

বিশ্ব মুসলিম উলামা সংঘ মনে করে, গত বছরের শেষের দিকে এই আইন পাশ হওয়ার পর থেকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি সরকার বর্ণবাদী আচরণ করছে।

বিশ্ব মুসলিম উলামা সংঘ ভারতের নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের আর্থিক, নৈতিক ও রাজনৈতিক সাহায্য সহযোগিতা করতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *