পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ছোট শিশুদের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদেশে উৎসব শুরু হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন।
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও এই জন্মশতবার্ষিকীর উৎসব রাজধানীসহ সারাদেশে আতশবাজি মাধ্যমে উদযাপন করা হচ্ছে।


