খুলনায় জ্বরের চিকিৎসা না পেয়ে হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির

খুলনায় জ্বরের চিকিৎসা না পেয়ে হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জ্বরের চিকিৎসা না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে হাসপাতালে এ ঘটনা ঘটে। বাবলু চৌধুরী (৪০) নামে মৃত ওই ব্যক্তির বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার জয়বাংলা সেতু এলাকায়।

মৃতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জ্বরে আক্রান্ত বাবলু চৌধুরীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ সময় রোগীকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন জরুরি বিভাগের চিকিৎসক। কিন্তু বহির্বিভাগ থেকে তাকে চিকিৎসা দেয়া হয়নি। চিকিৎসা না পেয়ে হাসপাতালের ফ্লোরে দীর্ঘক্ষণ পড়ে থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

বাবলু চৌধুরীর বড় বোন জাহানারা বেগম বলেন, পাঁচদিন ধরে জ্বরে ভুগছিল বাবলু। দুপুর ১টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় ‘করোনা’ আক্রান্ত বলে তাকে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে আসতে বলেন জরুরি বিভাগের চিকিৎসক। বহির্বিভাগে গেলে করোনা বলে চিকিৎসা দেয়া হয়নি। পরে হাসপাতালের ফ্লোরে দীর্ঘক্ষণ পড়ে থাকে বাবলু। সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকদের অবহেলায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *