পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার৷ সোমবার (২৩ মার্চ) বিকেল ৫টা থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত লকডাউনের বিজ্ঞপ্তি জারি দেশটির এই রাজ্যের৷ কলকাতা-সহ রাজ্যের ২৩টি জেলা সদরে এই লক-ডাউন কার্ষকর করা হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে৷ এই সময়ে প্রকাশ্যে ৭ জনের বেশি জমায়েত হওয়া যাবে না৷
লকডাউন অর্থাৎ অফিস, দোকানপাট থেকে গোডাউন সব কিছু বন্ধ থাকবে৷ তবে নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন মেডিসিন দোকান, মুদির দোকান, সবিজ বাজার এবং মাছ, মাংস, ডিম ও দুধের দোকান খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে৷ খোলা থাকবে এছাড়াও চালু থাকবে অন-লাইন শপিং ব্যবস্থা৷ খোলা থাকবে ব্যংক, এটিএম, পোস্ট অফিস, ইন্টারনেট পরিষেবা৷
কেন্দ্রীয় সরকার ৩১ মার্চ পর্যন্ত লক-ডাউনের কথা বললেও রাজ্য সরকার ২৭ মার্চ রাত্রি ১২টা পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত নেয়৷ তারপর পরিস্থিতি বিবেচনা করে লকডাউন মেয়াদ বাড়ানো হবে কিনা, সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম একাধিক সূত্র।


