বরিশালে দোকান ভাড়া মওকুফ করলেন ১৪ দোকানের মালিক

বরিশালে দোকান ভাড়া মওকুফ করলেন ১৪ দোকানের মালিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের কারণে বাংলাদেশে ইতোমেধ্যেই নানারকম মন্দা এসে পড়েছে। কিছু অসাধু চক্র এর মধ্যেই উঠে পড়ে লেগেছে হাতিয়ে নেয়ার মতলবে। তবে এসময়ে আমরা কিছু ভালো মানুষদেরও দেখতে পাই যারা অপরের কল্যাণে নিজের পাওনা অংশটুকু পর্যন্ত ছেড়ে দিতে কার্পণ্য করছেন না। এমনই একটি ঘটনা ঘটল এবার বরিশালে।

১৪টি দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাসেল মিয়া। সোমবার (২৩ মার্চ) বিকেলে রাসেল মিয়া তার ভাড়াটিয়াদের কাছে চলতি মাসের ভাড়া মওকুফের কথা জানিয়ে দেন। মালিকের এমন ঘোষণায় ব্যাপক খুশি দোকানের ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়ারা জানান, উপজেলার পয়সারহাট হাইওয়ে সড়কের পাশে ১৪টি দোকান রয়েছে মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়ার। দোকানগুলো ভাড়া নিয়ে বিভিন্ন মালামাল বিক্রি করে আসছেন তারা। গত কয়েক দিনে বিক্রি অনেক কমে গেছে। ক্রেতা নেই বললেই চলে। এসব বিবেচনা করে দোকান মালিক রাসেল মিয়া ভাড়া মওকুফ করে দিয়েছেন।

স্টলের মালিক মো. রাসেল মিয়া বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। এ কারণে ভাড়াটিয়াদের মন্দা যাচ্ছে। ক্রেতা নেই। তাদের আর্থিক সংকট দেখা দিয়েছে। বিষয়টি তারা আমাকে জানিয়েছেন। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না বলে জানিয়ে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রয়োজনে আগামী মাসের ভাড়া মওকুফ করা হবে।

ভাড়াটিয়া শাহাদাত দাড়িয়া বলেন, দোকান ভাড়া নিয়ে টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিকস সামগ্রী বিক্রি করছেন। তবে গত ১০ দিন ধরে বিক্রি নেই বললেই চলে। সংকটের সময় দোকান মালিক আমাদের চলতি মাসের ভাড়া মওকুফ করেছেন। রাসেল মিয়ার মহানুভবতার জন্য তার প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *