৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শিক্ষামন্ত্রী এই সিদ্বান্ত নেন বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এ সময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।
সরকার এর আগে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। তবে ছুটিকালীন যাতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকে সেজন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ২৮ মার্চ থেকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *