গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক ● গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার  জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচী চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

কর্মসূচীতে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম-সম্পাদক তোজাম্মেল হক তোজা, নগর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, সাটুরিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বশির উদ্দিন ঠান্ডু, জেলা কৃষক দলের সহ-সভাপতি মিজানুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন টুকু, সাবেক যুগ্ম-আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ ফেরদৌস, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, সিনিয়র যুবদল নেতা তুহিনুর রহমান তুহিন, জিয়াউদ্দিন আহাম্মেদ কবীর, জেলা ছাত্রদলের
সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকরা গ্যাস না পেয়েও নিয়মিত বিল দিয়ে যাচ্ছে। এই মূহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক। তারা সরকারকে গ্যাসের
দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে ফিরে আসতে অনুরোধ করেন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে মানিকগঞ্জথেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *