৩৬ স্টাফসহ মাঝনদীতে কোয়ারেন্টাইনে সুন্দরবন-১৪

৩৬ স্টাফসহ মাঝনদীতে কোয়ারেন্টাইনে সুন্দরবন-১৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে পটুয়াখালী আসায় মাঝনদীতে ৩৬ জন স্টাফসহ ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে লঞ্চ সুন্দররবন-১৪ কে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সোয়া ১১টায় পটুয়াখালী লঞ্চঘাট থেকে খা‌নিক দূরে লঞ্চে বসে কোয়ারেন্টাইনে থাকার এ নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ও গোলাম সরওয়ার।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, জেলা প্রশাসক মোঃ ম‌তিউল ইসলাম চৌধুরীর নির্দেশে রাতে লঞ্চঘাটে অভিযান পরিচালনা করার সময় ঘাটসংলগ্ন মাঝনদীতে নোঙ্গর করা অবস্তায় আলোবাতি বন্ধ করা সুন্দরবন-১৪লঞ্চ‌টি দেখতে পেয়ে ট্রলারযোগে সেখানে হা‌জির হই। পরবর্তীতে লঞ্চের স্টাফদের সাথে কথা বলে জানা যায়, লঞ্চ‌টি বিনা অনুম‌তিতে এবং বিধি-বহির্ভূতভাবে আজ সকালে ঢাকা থে‌কে পটুয়াখালীর উদ্দেশে আসে। পরে ঘাট থেকে কিছু দূরে মাঝনদী‌তে নোঙ্গর করে রাখে।

তি‌নি জানান, আইইডিসিআর কর্তৃপক্ষের নির্দেশমতে ঢাকাফেরত যাত্রী বা লোকদের কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা থাকায় ওই লঞ্চের সকল স্টাফদের ল‌ঞ্চেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

পটুয়াখালী নৌবন্দরের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান জানান, লঞ্চ‌টি পটুয়াখালী আসছে এমন খবর পেয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের সাথে অভিযানে অংশ গ্রহণ ক‌রি। তবে খোঁজ নিয়ে জেনেছি লঞ্চ‌টি বিনা অনুম‌তি‌তে ঢাকার সদরঘাটের পাশ থে‌কে পটুয়াখালী আসছে।

তি‌নি আরও জানান, লঞ্চ‌টি ঘাটে বা নদীর পাড়ে নোঙ্গর না করে ১৪দিন মাঝনদী‌তে নোঙ্গর করে থাকতে হবে, পাশাপা‌শি ওই লঞ্চের সুপারভাইজার ইউনুসসহ মোট ৩৬জন স্টাফকে লঞ্চেই কোয়ারেন্টাইনে থাকতে হ‌বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *