করোনাভাইরাস; শতকরা ৭০ ভাগ মৃত্যু ইউরোপে

করোনাভাইরাস; শতকরা ৭০ ভাগ মৃত্যু ইউরোপে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি আকারে সারাবিশ্বেই ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার। তবে বিশ্বের সবখানেই এভাইরাসটি এতোটা ভয়াবহ হয়ে দেখা দেয়নি যেমনটা হয়েছে ইউরোপে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ জানিয়েছে, সারাবিশ্বে বর্তমানে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে তার শতকরা ৭০ ভাগের মৃত্যু হয়েছে ইউরোপে।

হু’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তিনি বলেন, সারা বিশ্বে যত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার শতকরা ৭০ ভাগ ইউরোপে হয়েছে।

বার্তা সংস্থা এপির তথ্য অনুসারে, করোনাভাইরাসের মহামারীতে এ পর্যন্ত ইউরোপে ১৫,৫০০ মানুষ মারা গেছেন যার মধ্যে শুধুমাত্র ইতালিতেই মারা গেছেন ৮,১৬৫ জন। এর পরে রয়েছে স্পেন। সেখানে মারা গেছে ৪,৮৯ জন। ইউরোপে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ দেশটিতে মারা গেছে ১৩৩১ জন।

এছাড়া ইউরোপে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়েছে দু লাখ ৬৮ হাজার ১৯১ জন। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *