নতুন নিয়মে মসজিদে হারামে নামায পড়াবেন যারা

নতুন নিয়মে মসজিদে হারামে নামায পড়াবেন যারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস বিশ্বব্যাপী বিপর্যয় হয়ে দেখা দিয়েছে। স্থবির হয়ে গছে চলমান সব কিছু। আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা ভীতিকরভাবে বেড়ে চলেছে। করোনার প্রাদুর্ভাবের কারণে পবিত্র নগরী মক্কা মুকাররমার মসজিদে হারাম তথা কাবা শরিফে নতুন নিয়মে নামাজের জামাআত শুরু হয়েছে।

করোনায় সর্বোচ্চ সতর্কতাস্বরূপ কাবা শরিফের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য করোনা থেকে নিরাপদে হোমকোয়ারেন্টাইনে থাকার সুযোগ করে দিতেই এ নতুন নিয়ম করেছে হারামাইন কর্তৃপক্ষ।

রবিবার (২৯ মার্চ) থেকে পবিত্র কাবা শরিফে নতুন নিয়মে নামাজের আজান ও জামাআত অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ এপ্রিল শনিবার পর্যন্ত ৭ দিন সাতজন ইমাম নামাজের জামাআত পরিচালনা করবেন।

সৌদি গণমাধ্যমসূত্রে জানা গেছে, ২৯ মার্চ শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি, ৩০ মার্চ সোমবার শায়খ সাউদ বিন ইবরাহিম বিন মুহাম্মাদ শুরাইম, ৩১ মার্চ মঙ্গলবার শায়খ ইয়াসির ইবনে রাশেদ আল-দুসাইরি, ১ এপ্রিল বুধবার শায়খ ড. ফায়সাল জামিল গাজাওয়ি, ২ এপ্রিল বৃহস্পতিবার শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি, ৩ এপ্রিল শুক্রবার শায়খ ড. বান্দার বিন আব্দুল আজিজ বালিলাহ ও ৪ এপ্রিল শনিবার শায়খ মাহের বিন হামাদ আল-মুয়ায়ক্বিলি নামাজ পড়াবেন।

সন্মানিত এ সাত ইমাম পবিত্র কাবা শরিফে একদিন করে নামাজের জামাআতের ইমামতি করবেন। এর আগে প্রতিদিনই একাধিক ইমাম নামাজের জামাআতের ইমামতির দায়িত্ব পালন করতেন। নতুন নিয়মে সপ্তাহে একদিন এক ইমাম নামাজ পড়াবেন। এছাড়া কাবা শরিফের মুয়াজ্জিনদের মধ্যে ইমামদের ন্যায় প্রতিদিন দু’জন মুয়াজ্জিন আজানের দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *