পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের আগ্রাসী ভয়াল থাবায় আক্রান্ত সারা বিশ্ব। ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে সারা বিশ্বে। মৃত্যু ছাড়িয়েছে অর্ধলক্ষকে। প্রাণঘাতী এ ভাইরাসের কবলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপ ও আমেরিকার দেশগুলো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, করোনার পরবর্তী নজর পড়তে পারে দক্ষিণ এশিয়ার দিকে। ইউরোপ আমেরিকার পরে নতুন মৃত্যুপুরী হতে পারে দক্ষিণ এশিয়া।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষের। নতুন করে প্রাণ গেছে ১৪ জনের।
সবশেষ তথ্যমতে ভারতে মোট আক্রান্ত দুই হাজার ৫৬৭ জন। এর মধ্যে গেলো ৪৮ ঘণ্টায় সংক্রমিত এক হাজারের বেশি। যার বেশিরভাগই দিল্লির নিজামুদ্দিন মার্কাজে অংশ নেয়া মুসল্লি। ভারতে প্রথম করোনা ধরা পড়ে ১৫ ফেব্রুয়ারি। এ ভাইরাসে দেশটিতে মারা গেছে ৭২ জন।
এদিকে, র এক দিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে ৩০৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাঞ্জাবেই আক্রান্ত প্রায় এক হাজার। কোভিড নাইনটিনের প্রকোপে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩৪।


