৭৬৮০ কেজি চাল উদ্ধার আওয়ামী লীগ নেতার দোকান থেকে

৭৬৮০ কেজি চাল উদ্ধার আওয়ামী লীগ নেতার দোকান থেকে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিম্ন আয়ের ও দরিদ্রদের জন্য দেয়া সরকারের চাল চুরিতে উঠে পড়ে লেগেছে দেশের লোভী নেতা মহল। এবার ৭৬৮০ কেজি চাল উদ্ধার হল আওয়ামী লীগ নেতার দোকান থেকে।

ঘটনাটি বরিশালের বানারীপাড়া উপজেলায়। আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলীর দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদের ভ্রাম্যমান আদালত এই আদেশ দেন। তাকে বিশেষ ব্যবস্থায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় বানারীপাড়া উপজেলা প্রশাসন স্থানীয় উত্তরপার বাজারের একটি নামবিহীন দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল উদ্ধার করে। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরা হচ্ছিলো। এ সময় সেখানে উপস্থিত দোকান মালিক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলী ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই চাল কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করার বিষয়টি স্বীকার করেন।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, এখন পর্যন্ত বরিশালের যেখানেই সরকারি চাল আত্মসাতের খবর পাওয়া গেছে সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাথে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *