রাজধানীতে কঠোর হবে পুলিশ

রাজধানীতে কঠোর হবে পুলিশ

রাজধানীতে কঠোর হবে পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকায় কঠোর হচ্ছে পুলিশ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শনিবার থেকে কঠোর ভূমিকায় থাকবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১৭ এপ্রিল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দশনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯ টি ওয়ার্ডে (ঢাকা মহানগর উত্তরে ৬৪ টি ও দক্ষিণে ৭৫ টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

policeপ্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিটের বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *