ভিড় ঠেলেই মাছ কেনেন ক্রেতারা

ভিড় ঠেলেই মাছ কেনেন ক্রেতারা

ভিড় ঠেলেই মাছ কেনেন ক্রেতারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক দূরত্বের বালাই নেই বাজারে। মাছ বাজার তো আরও বিপজ্জনক। ভিড় ঠেলেই তারা মাছ কিনছেন। মনে হয় না করোনা ভাইরাসের কোনো নির্দেশনা তাদের ওপর আরো করা হয়েছে বলে। ভোর ৬টা। রাতের বৃষ্টিতে রাস্তাঘাটের ছোট ছোট গর্তে পানি জমেছে। রাজধানীর নীলক্ষেতের অদূরে নিউমার্কেটের এক নম্বর গেটের সামনে প্রধান সড়ক জুড়ে মাছের বাজার। স্বাভাবিক সময়ে ব্যস্ততম এ সড়কে মাছের বাজারের কথা কল্পনাও করা যেত না। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে ফাঁকা রাজপথে মাছের বাজার বসানোর অনুমতি দিয়েছে। কিন্তু যে উদ্দেশ্যে মাছের বাজার রাজপথে বসানো হয়েছে সে উদ্দেশ্যে অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে বেচাকেনা হচ্ছে না।

নিউমার্কেটের সামনে রাস্তার দুই পাশে মাছের বাজারে সামাজিক দূরত্ব না মেনেই কেনাবেচা চলছে। কারও মুখে মাস্ক রয়েছে আবার কারও নেই। বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে নিয়ে আসা মাছ নামিয়ে ভ্যানগাড়িতে করে অদূরে আড়তাদের কাছে নেয়া হচ্ছে। পাইকারি ক্রেতারা উচ্চস্বরে মাছের দাম হাঁকছেন। ছয় সাতজন মানুষকে সামনে জটলা পাকিয়ে মাছের দাম ঠিক এবং মাপার পর ঝুড়িতে মাছ নিয়ে গন্তব্যে ছুটছেন। সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা তা দেখার জন্য সেখানে একটি পুলিশ ভ্যান থাকলেও ভ্যানে বসেই দুই তিনজন পুলিশ সদস্যকে ঝিমুতে দেখা যায়।

মাছ বিক্রেতাদের কাছে সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হলেও তারা কেন মানছেন না এমন প্রশ্নে সাদেক হোসেন নামের এক মাছ বিক্রেতা জানান, মাছের বাজারে সামাজিক দূরত্ব মেনে কেনাবেচা করা দুরূহ ব্যাপার। একসঙ্গে বাজারে অনেক মানুষ মাছ কিনতে হাজির হওয়ায় সিরিয়াল করে দাঁড়িয়ে মাছ কিনতে কেউ আগ্রহ দেখায় না। তবে আগের তুলনায় মাছের বাজারে ভিড় তুলনামূলভাবে কম বলে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *