ত্রাণ চুরি; আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার

ত্রাণ চুরি; আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ত্রাণের চালের উপর লোভের কোন শেষ নেই। দেশের বর্তমান এই করোনা দুর্যোগে যখন কিনা সকলের সবার পাশে দাঁড়ানো উচিত তখন একের পর এক ঘটছে ত্রাণের চাল চুরির ঘটনা। এবার জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে মোয়াজ্জেম হোসেন এবং মোশারফ হোসেনের যৌথ মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনের গুদাম ঘরে ৯৮টি বিভিন্ন বস্তায় ভর্তি ৪ হাজার ৮৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়, তবে গুদামের মালিকদের পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।

অভিযুক্ত দুজনের মধ্যে মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সহ-সভাপতি এবং মোশারফ হোসেন আওয়ামী লীগের সদস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *